শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মোহাম্মাদ নাজির এই দণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম স্টিবেন মরিখ (৪০)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মরিয়ম নগর এলাকার ভারুয়ামারী গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে , দণ্ডপ্রাপ্ত স্টিবেন মরিখ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার চন্দনগাতী এলাকায় নৈশ প্রহরীর চাকরি করতেন। ২০০৬ সালের ৪ মে রাত আনুমানিক আটটার দিকে ঐ গ্রামের কিশোরীকে অপহরণ করে শেরপুরে তার নিজ বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে। পরে ২৫ জুন পুলিশ মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনার পর মেয়েটির বাবা থানায় মামলা করে। দীর্ঘ শুনানি শেষে আদালত উল্লেখিত রায় প্রদান করেন। বর্তমানে আসামি পলাতক রয়েছে।
নগরকন্ঠ.কম/এআর