শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ছেলেসহ গ্রেফতার নবনির্বাচিত কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা উত্তর সিটি করপোরেশনে সদ্য নির্বাচিত কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন ছেলেসহ গ্রেফতার হয়েছেন। এছাড়া তার ভাতিজাসহ আরও সাতজনকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে খিলগাঁও এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শাখাওয়াত হোসেন আওয়ামী লীগ সমর্থক। ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে রেডিও প্রতীক নিয়ে তিনি নির্বাচনে দাঁড়ান। পরে ভোটে জিতে উত্তরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে খিলগাঁও পল্লীমা ক্লাবের সামনে এসআই আব্দুল মজিদকে মারধর ও কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন, এসআই আব্দুল মজিদের সঙ্গে কাউন্সিলর ও তার লোকজনের গণ্ডগোল হয়। পরে কাজে বাধা ও হামলার অভিযোগে শাখাওয়াত হোসেনসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনের নামে মামলা করেন এসআই আব্দুল মজিদ। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com