বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যৌতুকের আগুনে পুড়লেন গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের আমিন বাজার বেগুনবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই গৃহবধূর দুলাভাই বাদি হয়ে মঙ্গলবার মামলা দায়ের করলে পুলিশ স্বামী কাউসারকে গ্রেফতারের পর রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে। ওই গৃহবধূ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

নির্যাতনের শিকার গৃহবধূর নাম রেখা আক্তার (২২)। অভিযুক্ত স্বামী কাউসার সাভারের আমিন বাজার বেগুনবাড়ি এলাকার বাদশা মিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত পাঁচ বছর আগে রেখা ও কাউসারের বিয়ে হয়। তাদের ৮ মাস বয়সের একটি মেয়ে সন্তান আছে। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুর পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলো। এ নিয়ে বিভিন্ন সময় নির্যাতন করা হলে রেখার পরিবার ৭০ হাজার টাকা দেয়। কিন্তু দাবি করা বাকি টাকা পেতে প্রায়ই রেখাকে মারধর করা হতো।

এরই ধারাবাহিকতায় গত সোমবার দুপুরে শ্বশুর ও স্বামী রেখার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধারের পর রেখাকে হাসপাতালে ভর্তি করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, অপর অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com