শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের বেড়ুঞ্জ সিঙ্গাগাড়ী এলাকা থেকে অজ্ঞাতনামা আগুনে পোড়া এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাগাড়ী নামক খাড়ি সংলগ্ন একটি ক্ষেতে জবাই করা আগুন দিয়ে পোড়ানো একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখনও লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।’
নগরকন্ঠ.কম/এআর