শনিবার, ১৮ Jul ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

খুলনায় ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খুলনায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আকাশ রহমান (৩৫) নামের এক পুলিশ সদস্য গ্রেফতার হয়েছেন। বুধবার দুপুরে নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম জানান, বুধবার দুপুরে নগরীর সার্কিট হাউজ মাঠ সংলগ্ন শাহীন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় হোটেলের চতুর্থ তলার ৪৬ নম্বর কক্ষ থেকে পুলিশ সদস্য মো. আকাশ রহমানকে গ্রেফতার করা হয়। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট থানার বাহিরদিয়া পুলিশ ক্যাম্পে কর্মরত রয়েছেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com