শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘরেই তৈরি করুন গাজর পেঁপের হালুয়া

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : গাজরের হালুয়া আমরা অনেকেই খেয়েছি। তবে খেয়েছেন কী গাজর পেঁপের হালুয়া। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন গাজর পেঁপের হালুয়া।
আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন গাজর পেঁপের হালুয়া-

উপকরণ

মাঝারি আকারের একটি কাঁচা পেঁপে। গাজর ২-৩টি। গুঁড়াদুধ তিন টেবিল চামচ। ঘি আধাকাপ। চিনি ১ কাপ অথবা স্বাদমতো। এলাচ গুঁড়া এক চা-চামচ। কিশমিশ কয়েকটি। কাঠবাদাম কুচি এক টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে পেঁপের খোসা ফেলে টুকরো করে কেটে সিদ্ধ করে পানি ঝরিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিন। গাজরের খোসা ফেলে গ্রেটার দিয়ে গ্রেট করে সামান্য ভাপ দিয়ে পানি ঝরিয়ে নিন।

এবার একটি প্যানে ঘি দিয়ে ব্লেন্ড করা পেঁপে ও গ্রেট করা গাজর দিয়ে ভাজতে থাকুন। তার পর একে একে চিনি, দুধ, এলাচ গুঁড়া দিয়ে ভাজতে থাকুন।

ঘন হয়ে যখন প্যান থেকে হালুয়া উঠে আসবে, তখন কিশমিশ ও বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে ঠাণ্ডা করে পছন্দমতো আকারে কেটে পরিবেশন করুন ভিন্ন স্বাদের কাঁচা পেঁপে ও গাজরের হালুয়া।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com