শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অতিরিক্ত ওজন কমাতে চান, খেয়ে দেখুন ‘বুলেটপ্রুফ’ কফি

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : অতিরিক্ত ওজন কমাতে অনেক কিছুই করে থাকেন আপনি। হাঁটাচলা থেকে শুরু করে আপনার খাবার রুটিংয়ে অনেক পরিবর্তন আনতে হয়। তবু কমছে না অতিরিক্ত ওজন।

তবে অতিরিক্ত ওজন কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই অতিরিক্ত ওজন থাকলে তা অবশ্যই কমিয়ে ফেলতে হবে। অতিরিক্ত ওজন কমাতে খেতে পারেন বুলেটপ্রুফ কফি।

বিশেষজ্ঞদের মতে, এই কফি ওজন কমানো থেকে শুরু করে কর্মক্ষমতা বাড়াতে খুব ভালো কাজ করে। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন বুলেটপ্রুফ কফি-

উপকরণ

কফি গুঁড়া এক চা চামচ। কফিমেট ৩ চা চামচ। চিনি এক চা চামচ। গরম পানি এক কাপ। আধা চা চামচ মাখন ও ১ টেবিল চামচ নারিকেল তেল।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটা কাপে কফি গুঁড়ো নিয়ে সামান্য পানি দিয়ে বিট করে নিন। গরম পানিতে কফিমেট ভালো করে মিশিয়ে কফির মগে ঢেলে দিন। এবার দিয়ে দিন মাখন ও তেল। তা হলেই তৈরি হবে ‘বুলেটপ্রুফ কফি’।

তথ্যসূত্র: জিনিউজ

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com