শনিবার, ০৪ Jul ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : ই-কমার্স খাতের উন্নয়নে ১৪টি স্ট্যান্ডিং কমিটি গঠন করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
কমিটিগুলো হলো- গভঃ অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স, ক্রস বর্ডার ট্রেড, স্মার্ট লজিস্টিক, রুরাল ই-কমার্স, ইনভেস্টমেন্ট: এন্টারপ্রেনরশিপ অ্যান্ড স্টার্টআপ, মেম্বার্স ওয়েলফেয়ার, কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড পার্টনারশিপ, ব্র্যান্ডিং মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া, ডিজিটাল সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি, ই-হেলথ, ই- ট্যুরিজম, ই-লার্নিং এবং কমপ্লেইন ম্যানেজমেন্ট অ্যান্ড লিগ্যাল ইস্যুস।
স্ট্যান্ডিং কমিটিগুলোর সদস্যদের অংশগ্রহণে রাজধানীর সায়েন্স ল্যাবের ড. কুদরত-ই-খুদা অডিটরিয়ামে আয়োজন করা হয় কর্মশালা। এতে স্বাগত বক্তব্য রাখেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার। কি-নোট উপস্থাপন ও কর্মশালা সঞ্চালনা করেন ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল। ওয়ার্কশপে বিস্তারিত তুলে ধরেন এনার্জি গ্লোব অ্যাম্বাসেডর সৈয়দ তামজিদ রহমান।
কর্মশালায় চারটি সেশনে গ্রুপভিত্তিক কার্যক্রম নিয়ে আলোকপাত করা ছাড়াও ১৪টি গ্রুপ তাদের কর্মপরিকল্পনা তুলে ধরেন। এতে দল গঠন, সম্ভাবনা ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করণের মাধ্যমে সুনির্দিষ্ট রূপকল্প প্রণয়নের মাধ্যমে আগামী ২ বছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
নগরকন্ঠ.কম/এআর