মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ব্রিটিশ পার্লামেন্ট হাউসে ‘ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : ব্রিটিশ পার্লামেন্ট হাউসে ডিজিটাল বাংলাদেশকে উপস্থাপন করলেন ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক। ডিজিটাল বাংলাদেশের সহযোগী হিসেবে ‘নগদ’-এর বিভিন্ন উদ্যোগের কথা তিনি সেমিনারে আলোচনা করেন।

গতকাল সোমবার ‘ইনভেস্ট ইন ডিজিটাল বাংলাদেশ; ফ্রম ফিনটেক টু হাই-টেক’ শিরোনামে এক সেমিনার আয়োজন করেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। লন্ডনের পার্লামেন্ট হাউসের একটি সুইটে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তানভীর আহমেদ মিশুক তার আলোচনায় বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনেদেন ‘নগদ’-এর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। সেমিনারে প্যানেল আলোচক হিসেবে তিনি বলেন, বাংলাদেশে ৫৯টি নিবন্ধিত ব্যাংক থাকার পরও ৫৩ শতাংশ মানুষ আর্থিক অন্তর্ভূক্তির বাইরে রয়েছে। যেখানে ৯৮ শতাংশ মানুষের হাতে মোবাইল থাকার পরও মানুষ আর্থিক অন্তর্ভূক্তিতে আসতে পারছে না, সেখানে ‘নগদ’ তার যাত্রা শুরুর মাত্র ১০ মাসের মধ্যে ১ কোটি ২২ লাখের বেশি মানুষকে আর্থিক অন্তর্ভূক্তিতে আনতে সক্ষম হয়েছে। এছাড়া সম্প্রতি আরো প্রায় ৫ কোটি মানুষকে আর্থিক অন্তর্ভূক্তিতে যুক্ত করার কার্যক্রম অব্যাহত আছে।

সরকারের আর্থিক সহায়তা, ভাতা ও উপবৃত্তির মতো সেবাগুলো মানুষের কাছে সহজে পৌঁছে দিতে ‘নগদ’ কাজ করছে বলেও মন্তব্য করেন মিশুক। তিনি বলেন, সরকারের আর্থিক সহায়তা সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে পৌঁছে যাবে, যার মাধ্যমে আর্থিকভাবে স্বচ্ছল একটি সমাজ গঠন করা সম্ভব হবে।

এছাড়া মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের মতো বিষয় প্রতিরোধ, ক্ষুদ্রঋণ ও ক্যাশলেস সমাজ গঠনে কাজ করার বিষয়ে নগদ-এর গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন মিশুক। পাশাপাশি গ্রিন ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস তৈরির ক্ষেত্রে নগদ-এর দেখানো ডিজিটাল কেওয়াইসি পদ্ধতি ও নারী উদ্যোক্তা তৈরির বিষয়টিও তার বক্তব্যে উঠে আসে।

সেমিনারটি সঞ্চালনা করেন হোমপে-এর সিইও রুবেল এহসান। সোনালি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকি, স্ক্রিল-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুপিন্দর সিং ও লন্ডন স্কুল অব ইকোমিকসের অধ্যাপক লুতফি সিদ্দিক প্যানেল আলোচক হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com