বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

করোনা ভাইরাস: কোন দেশে কতজন আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রতিদিন চীনে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা নোট করে রাখা হচ্ছে দেশটির উহান শহরে। তাদের দেওয়া তথ্য হিসেবে, এ পর্যন্ত চীনে ৪৯০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটি। তবে এ পর্যন্ত চীনের সরকারি হিসেব অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৩২৪ জন। সেই সঙ্গে চীন ছাড়াও বিভিন্ন দেশের আক্রান্তদের সংখ্যা প্রকাশ করেছে তারা।

বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যম আল-জাজিরা। এশিয়া, ইউরোপ, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা উঠে আসে প্রতিবেদনে।

জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা চীনে ২৪৪৩৮, জাপান ৩৩, থাইল্যান্ডে ২৫, সিঙ্গাপুর ২৪, দক্ষিণ কোরিয়া ১৮, অস্ট্রেলিয়ায় ১৪, জার্মানি ১২, মালয়েশিয়া ১২, তাইওয়ান ১১, ভিয়েতনাম ১০, ফ্রান্সে ৬ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ৫ জন, কানাডায় ৪ জন, ভারতে ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যুক্তরাজ্য, রাশিয়া ও ইতালিতে দুইজন করে এবং বেলজিয়াম, কম্বোডিয়া, ফিনল্যান্ড, নেপাল, ফিলিপাইন্স, স্পেন, শ্রীলংকা ও সুইডেনে একজন করে আক্রান্তের খবর জানানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com