শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জন্মের ৩০ ঘণ্টার মাথায় করোনা ভাইরাসে আক্রান্ত নবজাতক

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : বাবা-মার অনেক ভালোবাসো নিয়ে পৃথিবীতে জন্ম নেয় এক শিশু। আর জন্মের ৩০ ঘণ্টার মধ্যে সেই শিশুকে নিয়ে পাওয়া দুঃসংবাদে বাকরুদ্ধ বাবা-মা। চীনের উহুন প্রদেশে জন্ম গ্রহণের ৩০ ঘণ্টা পর বুধবার এক নবজাতক আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে।

করোনা ভাইরাসে আক্রান্ত সবচাইতে কম বয়সী হিসেবে রেকর্ড করা হয়েছে এই নবজাতককে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় পাঁচশ মানুষ মারা গেছে।

সিসিটিভি বিশেষজ্ঞদের মতামত নিয়ে জানায়, এই শিশুর মা করোনা ভাইরাসে আক্রান্ত। তার কাছ থেকে গর্ভাবস্থায় অথবা জন্মগ্রহণের পরপর ভাইরাসে আক্রান্ত হয়েছে এই নবজাতক।

এর আগে সিনহুয়া জানায়, সোমবার এক নবজাতক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। কিন্তু তার মা ভাইরাসে আক্রান্ত নয়।

চীনের উহুন প্রদেশের একটি মার্কেট থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার কথা জানা গেলেও বিষয়টি প্রমাণিত নয়। দাবি করা হয়, উহুন প্রদেশের ঐ মার্কেট থেকে ভাইরাসটি নববর্ষে বেশি ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন স্থান থেকে মানুষ উহুনে নতুন বছরকে স্বাগত জানাতে উপস্থিত হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com