সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাবি প্রেসক্লাবের সভাপতি শাকিল, সম্পাদক বিপ্লব

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ৩০তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ভোরের ডাক/জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সালমান শাকিল ও সাধারণ সম্পাদক পদে দি ডেইলি ইন্ডাস্ট্রি’র বেলাল হোসাইন বিপ্লব নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আকরাম হোসাইন (দৈনিক বাংলাদেশের খবর), আসিফ হাসান রাজু (দৈনিক যায়যায়দিন), যুগ্ম সম্পাদক সোহানুর রহমান (ঢাকা টাইমস), কোষাধ্যক্ষ শাহিন আলম রোহান (দৈনিক গণকন্ঠ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু বকর অন্তু (দৈনিক আমাদের অর্থনীতি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাঈদ সজল (দৈনিক ভোরের পাতা/সারাবাংলা.নেট), ক্রীড়া সম্পাদক এম আর মামুন (দৈনিক স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক সম্পা সরকার (রেডিও পদ্মা)। কার্যনির্বাহী সদস্য-কামরুল হাসান অভি (রাজশাহী সংবাদ), আব্দুল্লাহ আল মামুন (ব্রেকিং নিউজ), তৌশিক তুহিন (দৈনিক বার্তা)।

নির্বাচনে ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. মো. হাছানাত আলী, অধ্যাপক ড. রেজাউল করিম বকসী, প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি দৈনিক যুগান্তর’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মানিক রাইহান বাপ্পী, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম শাহীন (দৈনিক মানবকন্ঠ), মিজানুর রহমান রানা (দৈনিক ইনকিলাব) ও ডেইলি অবজারভার প্রতিনিধি ও ২৮ তম কার্যনির্বাহী কমিটির সাবেক সভাপতি রবিউল ইসলাম তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন কমিটিকে বিশ্ববিদ্যালয় ভিসি, প্রো-ভিসিদ্বয়, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক সমিতি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শুভেচ্ছা জানান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com