শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় ৬৪ বছরের বৃদ্ধ আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযোগে ৬৪ বছরের বৃদ্ধকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। বুধবার আগানগর ইউনিয়নের আমবাগিচা ভাই ভাই রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম মালেক চুন্নু মিয়া (৬৪)।

জানা যায়, বুধবার চকলেটের প্রলোভনে ওই শিশুকে বাড়ি নিয়ে যায় চুন্নু মিয়া। এ ঘটনা পাশে খেলতে থাকা আরেক শিশু দেখে তার মাকে জানায়। পরে মা আপত্তিকর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, তিনি এমন ঘটনা আগেও ঘটিয়েছেন। ভয়ে এতদিন কেউ মুখ খোলেনি।

স্থানীয় আগানগর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গির শাহ খুশি জানান, অভিযোগের ব্যাপারটি যাচাই করে সত্যতা পাওয়ায় বৃদ্ধ মালেক চুন্নুকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহজামান জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com