শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার রাতে হঠাৎ করেই পপুলার ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসান। তিনি বলেন, রাত সাড়ে ৮ টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।
নগরকন্ঠ.কম/এআর