সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মধুখালীতে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ফরিদপুরের মধুখালীতে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করার খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার কামারখালী ইউনিয়নের রাজধরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মন্দিরের সামনে পরিষ্কার করার সময় এক নারী মন্দিরের প্রতিমা ভাঙা দেখতে পানে। পরে স্থানীয় ও প্রশাসনকে জানানো হয়।

খবর পেয়ে ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মহিউদ্দিন, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, সিআইডি, ডিএসবির কর্মকর্তারা, মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান মুরা, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিদুর রহমান বিশ্বাস বাবু প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায় দোষীদের শাস্তির দাবি করে জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা কালী প্রতিমা ভেঙে ফেলেছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মন্দিরের মালিক অলোক রুদ্র বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত পূর্বক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com