শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

খুলনায় জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খুলনায় নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন আল্লাহর দলের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-৬। বুধবার দিবাগত রাতে নগরীর ফুলবাড়ি গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন- যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের মোফাজ্জেল হোসেন মোল্লার ছেলে আল-মামুন (৩৪) ও একই গ্রামের মৃত আব্দুল হক মণ্ডলের ছেলে রফিকুল (৩৫)।

র‌্যাব জানায়, গোপনে খবর পেয়ে বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটকদের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি মেমোরি কার্ড, দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-মামুন ও রফিকুল দীর্ঘদিন ধরে আল্লাহর দলের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, দেশের বিভিন্ন জায়গা থেকে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস হতে টাকা সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত ছিল। এছাড়া তারা সংগঠনকে শক্তিশালী করতে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত প্রদানসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছিল। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ইতিপূর্বে র‌্যাব-৬ খুলনা মহানগরী এলাকায় অভিযান চালিয়ে আল্লাহর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com