শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আধিপত্য বিস্তারের জেরে ব্যবসায়ীকে দিনেদুপুরে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : এলাকায় আধিপত্য বিস্তারের জেলে মানিকগঞ্জে দিনেদুপুরে মাটি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বায়লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পেছনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ওই ব্যবসায়ীর নাম রিপন হোসেন লেবু (৪২)। তিনি সিংগাইর উপজেলার জামালপুর এলাকার মুসলেম উদ্দিনের ছেলে।

বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু জানান, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পেছনে কয়েক জন দুর্বৃত্ত তাকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রাখে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সাঈদা বিন খান জানান, সকাল সাড়ে ১১ টার দিকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রিপন হোসেনকে হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, এলাকায় আধিপত্য বিস্তারের জেরে লেবু মিয়াকে হত্যা করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আটক করে আইনের আওতায় আনা হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com