সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মতবিনিময় সভায় সোনালী ব্যাংক এমডি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান বলেছেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করেই মুজিববর্ষে শীর্ষে পৌঁছাবে সোনালী ব্যাংক। চলতি বছর শেষে সোনালী ব্যাংকের শ্রেণিকৃত (খেলাপি) ঋণ এক অঙ্কের ঘরে অর্থাত্ ৯ শতাংশে নেমে আসবে। এখন ব্যাংকটির শ্রেণিকৃত ঋণের পরিমাণ ১৯ শতাংশ।

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। বিভিন্ন সীমাবদ্ধতা থাকার পরেও স্বাধীনতার পর দেশের শিল্প ও কৃষিখাতের উন্নয়নের পিছনে সোনালী ব্যাংকের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিশেষ করে সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সোনালী ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা প্রদান করে আসছে। সরকারের ৩৭ ধরনের ভাতা সোনালী ব্যাংক কোন ধরনের ফি ছাড়াই প্রদান করছে। অল্প সংখ্যক জনবল, অধিক শাখায় কাজ করার কারণে সেবার মানে সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংকের তুলনায় পিছিয়ে থাকার কারণ বলে তিনি উল্লেখ করেন।

আগামী দিনগুলোতে নতুন নিয়োগের মাধ্যমে এই সংকট দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ব্যাংক বেশি লাভ করার চেয়ে সেবার মানটাকেই সর্বাধিক গুরুত্ব প্রদান করবে আগামী দিনগুলোতে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মানুষকে মাত্র ১০ টাকায় একাউন্ট খোলা হয় সরকারি ব্যাংকে যার মাধ্যমে দেশের আপামর জনসাধারণকে ব্যাংকিং কার্যক্রমের আওতায় আনার ক্ষেত্রে বিরাট ভূমিকা রয়েছে এ ব্যাংকগুলোর। খেলাপি ঋণ আদায় নিয়ে তিনি বলেন, গত বছর সোনালী ব্যাংক ৩ হাজার কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছেন। বিগত বছরে ২ শতাংশ ডাউন পেমেন্ট নিয়ে ঋণ নিয়মিত করা হয়েছে ২ হাজার ৬০০ কোটি টাকা । সরকারের এই সিদ্ধান্তে যথেষ্ট সাড়া পাওয়া গেছে।

আতাউর রহমান প্রধান বলেন, শেয়ারবাজার চাঙ্গা রাখতে সোনালী ব্যাংক আপ্রাণ চেষ্টা করছে। এত প্রতিকূলতার মধ্যেও তিনি গত বছর সোনালী ব্যাংকের ১ হাজার ৭৩০ কোটি টাকা পরিচালন মুনাফাকে বিশেষ অর্জন বলে তিনি মনে করেন। অপর এক প্রশ্নের জবাবে সোনালী ব্যাংকের এমডি বলেন, পদ্মা ব্যাংকে তার ব্যাংকের বিনিয়োগ দেশের ব্যাংক খাতকে সুরক্ষারই অংশ। সোনালী ব্যাংকের ১ হাজার ২২৪টি শাখাই অনলাইনের আওতায় আসায় দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা প্রদান সহজতর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজাররা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com