বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মৈমনসিংহ গীতিকা প্রকাশের শতবর্ষ উপলক্ষে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমেশচন্দ্র মজুমদার মিলনায়তনে ‘মৈমনসিংহ গীতিকা আবিষ্কারের শতবর্ষ এবং দীনেশচন্দ্র সেন কর্তৃক প্রকাশের আসন্ন শতবর্ষ পূর্তি উপলক্ষে’ এক আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (১৭জানুয়ারি) লিটলম্যাগ চারবাকের সহযোগিতায় মৈমনসিংহ গীতিকা শতবর্ষ উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মৈমনসিংহ গীতিকার ওপর শিক্ষা ও গবেষণায় অবদান রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, বিশ্বব্যাপী বঙ্গবিদ্যাকে সাংগঠনিকভাবে গবেষণা কার্যক্রম পরিচালনায় অবদানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সোসাইটির জেনারেল সেক্রেটারি ড. অমিতাভ চক্রবর্ত্তী এবং কলকাতার আচার্য্য দীনেশ চন্দ্র সেনরিসার্চ সোসাইটি কলকাতার সম্পাদক অধ্যাপক দেবকন্যা সেনকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মতিউর রহমান গাজ্জালী, মুল প্রবন্ধ পাঠ করেন ড. হালিমদাদ খান। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন সাংবাদিক সৈয়দ লুৎফুল হক, শিল্পী অরূপরাহী, প্রাবন্ধিক ফয়েজ আলম, কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ, ড. চিন্ময়মুৎসুদ্দি, কবি রোকসানা গুলশান, ছড়াকার আনজীর লিটন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. সেলুবাসিত।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা মৈমনসিংহ গীতিকা বাংলাদেশের লোক ভাষা ও লোক সাহিত্যের বিশেষ ঐতিহ্যে হিসাবে বিবেচনা করেন। শতবর্ষের এই লোক সাহিত্যকে নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে আরও গবেষণা ও অনুসন্ধানের জন্য বক্তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com