শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

মা-ছেলে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর কাকরাইলে মা ও ছেলে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক (নিরস্ত্র) মো. আলী হোসেন সাক্ষ্য দিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালতে সাক্ষ্য দেন আলী হোসেন। তবে এদিন সাক্ষ্য শেষ না হওয়ায় আদালত আগামী ২০ ফেব্রুয়ারি অবশিষ্ট সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।

মামলার আসামিরা হলেন- আব্দুল করিম, তার দ্বিতীয় স্ত্রী শারমিন আক্তার মুক্তা ও মুক্তার ভাই আল-আমিন ওরফে জনি। তিনজনই কারাগারে আছেন। সাক্ষ্য গ্রহণকালে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

২০১৭ সালের ১ নভেম্বর কাকরাইলের পাইওনিয়র গলির ৭৯/১ নম্বর বাসায় আবদুল করিমের প্রথম স্ত্রী শামসুন্নাহার করিম (৪৬) ও তার ছেলে শাওনকে (১৯) হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন রাতে নিহত শামসুন্নাহারের ভাই আশরাফ আলী বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ১৬ জুলাই ওই তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (নিরস্ত্র) মো. আলী হোসেন। গত বছর ৩১ জানুয়ারি তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com