শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
?????????????????????? নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পিরোজপুরের কাউখালীর দারুচ্ছুন্নাত জামেয়া এ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আমির হোসেনকে (৪৮) ২২ বোতল নিষিদ্ধ অ্যালকোহলসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে গ্রেফতারের পর মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
কাউখালী থানার এসআই মনিরুল ইসলাম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও এসআই মজিবরের নেতৃত্বে পশ্চিম শিয়ালকাঠি গ্রামের নজরুল মেম্বারের বাড়ির পাশে দারুচ্ছুন্নাত জামেয়া এ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আমির হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ২২ বোতল অ্যালকোহলযুক্ত নেশা জাতীয় তরল পদার্থসহ তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ওই শিক্ষককে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃত শিক্ষক দীর্ঘদিন ধরে অ্যালকোহল ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
নগরকন্ঠ.কম/এআর