মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

থানা হবে জনগণের আস্থার জায়গা : আইজিপি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, বাংলাদেশের প্রত্যেক থানা হবে পুলিশের আস্থা ও বিশ্বাসের জায়গা। সেই আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে কাজ করতে হবে। আমরা মানুষের স্বপ্নের পুলিশ হতে চাই, জনগণের পুলিশ হতে চাই, জনতার পুলিশ হতে চাই।

তিনি বলেন, বর্তমানে পুলিশের সব উদ্যোগ আমাদের দেশের জনগণকে ঘিরে। পুলিশের সর্বস্তরের কর্মকর্তাদের জনগণের হয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইজপি এ সব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দিন-রাত কাজ করে যাচ্ছেন তাতে বোঝা যায় আগামী ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের স্বপ্ন পূরণ করতে পারব। পাশাপাশি জনগণের পুলিশ হওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের রয়েছে, মুজিববর্ষে তার প্রতিফলন ঘটাতে হবে। এ জন্য সর্বস্তরের পুলিশ সদস্যদের সহযোগিতার প্রয়োজন রয়েছে।

আইজিপি জাবেদ পাটোয়ারি বলেন, পুলিশে আগের অবস্থার পরিবর্তন হয়েছে। এখন পুলিশ বদলে যাচ্ছে। আমরা সত্যিকার অর্থেই বদলে যেতে চাই। আমরা জনগণের পুলিশ হতে চাই। জনগণের পুলিশ হওয়ার জন্য আমাদের জনগণের দ্বারস্থ হতে হবে। জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে আমাদের যে ইমেজ আছে তা তুলে ধরতে হবে।

কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার-সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, অতিরিক্ত আইজিপি মো. জাকির হোসেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ বাহাদুরসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন পদস্থ কর্মকর্তারা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com