শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইয়েমেনে সৌদি আরবের ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

আল-মাসিরা টিভি জানিয়েছে, বৃহস্পতিবার হুদায়দা প্রদেশের আল-জাবালিয়া এলাকার আকাশে এটিকে ভূপাতিত করা হয়।

হুতি পরিচালিত টেলিভিশনটি আরও জানায়, হুতিদের বিমান প্রতিরক্ষা ইউনিট ক্ষেপণাস্ত্রের সাহায্যে ড্রোনটি ভূপাতিত করে। আল-হুদায়দা’র আকাশে চক্কর দেয়ার সময় ড্রোনটিকে আঘাত করা হয় এবং সঙ্গে সঙ্গে তা ভূপাতিত হয়।

গত কয়েক মাস ধরে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বিমান, হেলিকপ্টার ও ড্রোন নিয়মিতভাবে ভূপাতিত করে চলেছে। এতে বেশ উদ্বেগে রয়েছে সৌদি কর্তৃপক্ষ।

গত জানুয়ারীর শেষের দিকে সৌদি আরবের তেল কোম্পানি আরামকোসহ দেশটির বিভিন্ন স্থাপনায় রকেট ও ড্রোন হামলার দাবি করেছিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুতিরা। তারপর থেকেই দেশের বাইরে রয়েছে তিনি।

তাকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।

গত পাঁচ বছর ধরে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিরুদ্ধে লড়াই করে আসছেন ইরান ঘনিষ্ঠ হুতি বিদ্রোহীরা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com