বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অতিরিক্ত ওজন কমাতে চান, খেয়ে দেখুন গাজর-কমলার পানীয়

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : অতিরিক্ত ওজন শরীরের জন্য ক্ষতিকর। তাই অতিরিক্ত ওজন থাকলে অবশ্যই কমিয়ে ফেলতে হবে। দ্রুত ওজন কমাতে চাইলে প্রতিদিন খেতে পারেন পুষ্টিকর গাজর ও কমলার পানীয়।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন এই পানীয়-

যেভাবে তৈরি করবেন-

দুটি গাজর ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে দিন। কমলার কোয়াগুলো ভালো করে পরিষ্কার করুন। বিচি বের করে দিয়ে দিন ব্লেন্ডারে।
এবার দুই ইঞ্চি আদার টুকরো ও ১/৪ কাপ পানি দিন। ভালো করে ব্লেন্ড করে গ্লাসে নিয়ে নিন। কয়েক ফোঁটা লেবুর রস মেশান। ব্যস! তৈরি আপনার পানীয়।

যেসব উপকার-

১. গ্লাসের পানীয় থেকে মিলবে ১০৬ ক্যালোরি, ০.৪ গ্রাম ফ্যাট, ২৪.৪ গ্রাম কার্ব ও ১.৩ গ্রাম ফাইবার।

২. এই পানীয়তে পাবেন প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ভিটামিন সি, ই, কে ও উচ্চমাত্রায় মিলবে অ্যান্টিঅক্সিডেন্ট।

৩. শরীর থেকে দূষিত পদার্থ বের করবে এই পানীয়। ৪. নিয়মিত এই পানীয় খেলে শরীর যেমন পাবে প্রয়োজনীয় পুষ্টি, তেমনি কমবে ওজন।
৫. এই পানীয় খেলে ত্বক থাকবে উজ্জ্বল ও টানটান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com