বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবার এক ঘোড়া নিয়ে ভারত-পাকিস্তান লড়াই!

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : এবার এক ঘোড়া নিয়ে ভারত-পাকিস্তান লড়াই! ভারতীয় ঘোড়সাওয়ার ফাওয়াদ মির্জা ২০২০ অলিম্পিকে কোয়ালিফাই করেছেন। একই বিভাগে পাকিস্তানের ঘোড়সাওয়ার ওসমান খান কোয়ালিফাই করে আবার ইতিহাস লিখে ফেলেছেন। কারণ, তিনিই প্রথম পাকিস্তানি ঘোড়সাওয়ার যিনি অলিম্পিকের এই বিভাগে কোয়ালিফাই করেছেন। তবে সমস্যা অন্য জায়গায়। অলিম্পিকের ইভেন্টে উসমান যে ঘোড়ার উপর সাওয়ার হয়ে রেসে নামবেন তাকে নিয়েই যতো সমস্যা। পাকিস্তানের ঘোড়সাওয়ার ইচ্ছে করেই রাজনৈতিক বিতর্কের শুরু করলেন।

উসমান তার ঘোড়ার নাম দিয়েছেন ‘আজাদ কাশ্মীর’। যদিও এটি সেই ঘোড়ার আসল নাম নয়। সেই ঘোড়ার তদারকি করত ইন্টারন্যাশনাল ইকুয়েস্ট্রিয়ান ফেডেরেশন। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বেলিন্ডা ইসিবিস্টর-এ সেই বে-কোল প্রজাতির ঘোড়াটিকে কেনেন ওসমান। তখন সেই ঘোড়াচটির নাম ছিল হিয়ার টু-স্টে। এরপর ঘোড়াটির নাম বদলে ‘আজাদ কাশ্মীর’ রেখে দেন উসমান। এই নামেই এবার তিনি অলিম্পিকে নামতে চাইছেন। তবে আপত্তি জানিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। অকারণ রাজনৈতিক বিতর্ক তৈরি করা হচ্ছে বলে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে অভিযোগ জানিয়েছে ভারতীয় সংস্থা।

অলিম্পিক চার্টার নিয়ম ৫০-এর অন্তর্গত হয়েছে ব্যাপারটি। অলিম্পিকের নিয়ম অনুযায়ী, যদি কোনও ইঙ্গিত কোনও দেশের রাজনৈতিক, ধর্মীয় ভাবনায় আঘাত করে তা হলে সংশ্লিষ্ট দেশের অলিম্পিক কোটা বাতিল হতে পারে। এক্ষেত্রে অবশ্য উসমান খানের সঙ্গে কথা বলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। শেষমেশ যদি উসমান খানের ঘোড়ার আজাদ কাশ্মীর নাম বাতিল হয় তা হলে কী হবে! সেক্ষেত্রে এফইআই পরিচয়ে নামবে সেই ঘোড়া। এফইআই আসলে একটি আলফা নিউমেরিক কোড। প্রতিযোগিতায় অনেক ঘোড়াই এই পরিচয়ে নামে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com