শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শি’র প্রতি ‘আস্থা’ ব্যক্ত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে আলাপকালে করোনাভাইরাস মোকাবিলায় চীনের সক্ষমতার প্রতি ‘আস্থার’ কথা ব্যক্ত করেছেন। হোয়াইট হাউজ এ কথা জানায়।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, ট্রাম্প ‘২০১৯ সালে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের শক্তি ও সক্ষমতার ওপর আস্থা জ্ঞাপন করেছেন।’

এতে বলা হয়, ‘দুই নেতা উভয় দিক থেকে তাদের যোগাযোগ ও সহযোগিতা বাড়াবে।’ চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলেছে, তারা দুজন এ বিষয়ে টেলিফোনে কথা বলেছেন।

বিবৃতিতে বলা হয়, দুই নেতা,সম্প্রতি যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে বৃহস্পতিবার আরো ৭৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৬৩৬ জনে দাঁড়িয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com