শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

তুরাগ তীরে ২৮ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টঙ্গী তুরাগ তীরে বিআইডব্লিউটিএর কর্মকর্তারা একটি পাঁচতালা ভবনসহ মোট ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এ অভিযান চালায় তারা।

দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দিনের এ উচ্ছেদ অভিযানের মধ্যে রয়েছে একটি পাঁচতালা ভবন, তিনটি আধপাকা দোকান ও ২৪ টিনসেট বাড়ি । অবৈধ দখলদারদের কাছ থেকে প্রায় পাঁচ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে। এসময় অভিযান পরিচালনায় বিআইডব্লিউটিএকে সহায়তা দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ পুলিশ ও স্থানীয় প্রশাসন।

এছাড়াও বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান দলটি অবৈধ মালামল রেখে তুরাগ পাড়ের নদী দখল করে রাখার অপরাধে আট লাখ ২৮ হাজার নিলাম বিক্রি করে বিক্রিকৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার খবর জানিয়েছে।

ঢাকা নদী বন্দর যুগ্নপরিচালক একেএম আরিফ উদ্দিন জানায়, পরিপূর্ণ উচ্ছেদ নদী দখল মুক্ত না হওয়া পর্যন্ত বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও নদী সহ ঢাকার চারপাশের নদী তীরের অবৈধ সকল স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটিএর এ অভিযান অব্যাহত থাকবে।

আগমী ১১ ফেব্রুয়ারি তুরাগ তীরে বাকি অংশের অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করা হবে বলেও জানানো হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com