শুক্রবার, ১৭ Jul ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সবাইকে সুনাগরিক হতে হবে: আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মহান ভাষা দিবস স্মরণে ডিপিএস এসটিএস স্কুলের উদ্যোগে আয়োজিত পৌষ মেলা অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নব নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেন, আমাদের সবাইকে সুনাগরিক হতে হবে। আমরা যদি নিজেরা সচেতন হই, ময়লা যেখানে সেখানে না ফেলি, সবাইকে সম্মান করি, সহযোগিতা করি, তাহলেই আমারা সুনাগরিক হতে পারবো।

বৃহস্পতিবার সকালে হওয়া এই অনুষ্ঠানে ডিপিএস এসটিএস স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের পড়ালেখার পাশাপাশি অবশ্যই খেলাধুলাও করতে হবে। আমাদের পৌষ উৎসব করেত হবে, পিঠা উৎসব করতে হবে। বাহিরে গিয়ে নলেজ শেয়ার করতে হবে।

এ সময় তিনি আরো বলেন, আমাদের সবাইকে সুনাগরিক হতে হবে। সুনাগরিক মানে যত্রতত্র ময়লা না ফেলা। আমারা কেউ ডাস্টবিন ছাড়া ময়লা ফেলব না। আমাদের সবাইকে রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। তোমাদের বাবা, মা, ড্রাইভারকে বলবে আমরা আর অনর্থক গাড়ির হর্ন বাজাব না। আমরা সবাই নাগরিক, কিন্তু যারা সুনাগরিক তারাই এই বিষয়গুলো মেনে চলে। তাই আমাদের সবাইকে সুনাগরিক হতে হবে।

এ সময় আতিকুল ইসলামের স্ত্রী ডা. শায়লা শাগুফতা ইসলামসহ ডিপিএস এসটিএস স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com