মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জবিতে তিন দিনব্যাপি ‘আমাদের সিনেমা’

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চলচ্চিত্র সংসদ আয়োজন করতে চলেছে তিনদিন ব্যাপী ‘আমাদের সিনেমা’ শীর্ষক চলচ্চিত্র উৎসব। দেশীয় চলচ্চিত্রের প্রচার ও প্রসারের লক্ষ্যে আগামী ৯, ১০ এবং ১১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সিনেমা প্রদর্শনী হবে।

এই উৎসবে বিগত বছরের দর্শক সমাদৃত ও আলোচিত সাতটি চলচ্চিত্র এবং চলচ্চিত্রে নারী শীর্ষক বিশেষ প্রদর্শনী প্রদর্শিত হবে। চলচ্চিত্র সমূহ হলো-আলফা (৯ই ফেব্রুয়ারি সকাল ৯টা), হৃদয়ের রংধনু (৯ই ফেব্রুয়ারি সকাল ১১টা), ফাগুন হাওয়ায় (৯ই ফেব্রুয়ারি দুপুর ১.১৫টা), আন্ডার কন্সট্রাকশন (১০ই ফেব্রুয়ারি সকাল ৯টা), আহত ফুলের গল্প (১০ই ফেব্রুয়ারি সকাল ১১টা), ইতি তোমারি ঢাকা (১০ই ফেব্রুয়ারি দুপুর ১.১৫টা এবং ১১ই ফেব্রুয়ারি সকাল ৯টা) এবং ন ডরাই (১১ই ফেব্রুয়ারি দুপুর ১২টা)। এছাড়াও চলচ্চিত্রে নারী শীর্ষক বিশেষ প্রদর্শনী (১১ই ফেব্রুয়ারি সকাল ১০টা)।

আরো পড়ুন: চৌগাছায় চুরির অভিযোগে গৃহবধূর চুল কর্তন ও শিশুকন্যকে নির্যাতন

উৎসবের অংশ হিসেবে আরও থাকছে ‘How to be done an Indie Film: Director’s Statement’ শীর্ষক সেমিনার (১১ই ফেব্রুয়ারি সকাল ১১টা)। উক্ত সেমিনারের সভাপতিত্ব করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উপদেষ্টা অধ্যাপক জুনায়েদ আহমদ হালিম।

এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও অংশগ্রহণকারী চলচ্চিত্রসমূহের পরিচালকবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com