মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড ল বিভাগের উদ্যোগে ৭১-এর যুদ্ধশিশু অবদিত ইতিহাস নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ও আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন রিসার্চ। এছাড়া যুদ্ধশিশু অবদিত ইতিহাসের লেখক মোস্তফা চৌধরী বিভাগের শিক্ষার্থীদের সাথে প্রশ্নোত্তর পর্ব ও তার গবেষণা ধর্মী লেখার গুরুত্বপূর্ণ বিষয় গুলো তুলে ধরেন। এসময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন অজানা তথ্য ও প্রশ্নের উত্তর দেন তিনি। বিশ্বের ৫টি দেশের তথ্যসূত্র এ এই বইটি সম্পাদনা করা হয়।
এই গ্রন্থে পাকবাহিনী কর্তৃক বাঙ্গালি নারীদের প্রতি নির্দয় ও বর্বরতার চিত্র উপস্থাপন সহ যুদ্ধশিশুদের জন্মকথা এবং তাদের জন্ম পরবর্তী সময়ে করনীয় সম্পর্কে তৎকালীন বাংলাদেশ ও কানাডার প্রশাসনিক ও আইনি জটিলতা এবং উভয় দেশের শ্রেণিবৈশম্যবোধ, বর্ণবৈশম্যবোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের খুঁটিনাটি বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এসময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নগরকন্ঠ.কম/এআর