বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বেরোবি অফিসার্স এসোসিয়েশনের নেতৃত্বে ফিরোজুল-মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তাদের সংগঠন ‘অফিসার্স এসোসিয়েশন’র ২০২০ সেশনের কার্যনিবাহী নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ফিরোজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংস্থাপন শাখার সহকারী রেজিস্ট্রার মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপ-রেজিস্ট্রার কাজী আসাদুজ্জামান। তিনি জানান, ১৩ টি পদের সব কটিতে জয় পেয়েছে ফিরোজুল মোস্তাফিজ প্যানেল। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রশাসনিক ভবনের ৩১৫ নম্বর কক্ষে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৩০ জন ভোটারের মধ্যে ১২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য পদের বিজয়ীরা হলেন সহ-সভাপতি এস্টেস্ট শাখার উপ-রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনি, যুগ্ম-সম্পাদক শহীদ মুখতার এলাহী হলের সেকশন অফিসার রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ অর্থ ও হিসাব দফতরের উপ-পরিচালক খন্দকার আশরাফুল আলম, দফতর ও প্রচার সম্পাদক ই-লার্নিং সেন্টারের সহকারী পরিচালক মাসুদার রহমান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ভূগোল বিভাগের সেকশন অফিসার শাহীন মিয়া, সমাজকল্যাণ সম্পাদক একাউন্টিং বিভাগের সেকশন অফিসার ফিরোজ আল-মামুন।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনা ও উন্নয়ন দফতরের অতিরিক্ত পরিচালক এটিজিএম গোলাম ফিরোজ, ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের উপ-রেজিস্ট্রার জাহেদুর রহমান, একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার জিয়াউল হক, কলা অনুষদের উপ-রেজিস্ট্রার মোহাম্মদ আলী এবং একাডেমিক শাখার সহকারী রেজিস্ট্রার শহীদুল ইসলাম বিজয়ী হয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com