বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘরেই তৈরি করুন কাশ্মীরি পোলাও

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : ছুটির দিনে বাড়িতে একটু অন্যরকম খাবারের আয়োজন সবার ঘরেই থাকে। তাই একটু ভিন্ন আয়োজন চাইলে ঘরেই তৈরি করতে পারেন কাশ্মীরি পোলাও।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন কাশ্মীরি পোলাও-

উপকরণ

বাসমতি চাল ২৫০ গ্রাম, ফুলকপি-গাজর-বিন-মটরশুঁটি পরিমাণমতো, পনির ১০০ গ্রাম, কাজুবাদাম ১০-১২টা, কিশমিশ ১ চামচ, পেস্তা কুচি সামান্য, চেরি ৩-৪টা, জাফরান ১ চিমটে, দুধ ২ কাপ, ফ্রেশ ক্রিম আধাকাপ, চিনি-লবণ স্বাদমতো, ঘি পরিমাণমতো, তেজপাতা ১টা, গোটা গরম মসলা প্রয়োজনমতো, তেল পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন-

চাল ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি পাত্রে দুধ, ক্রিম, চিনি ও জাফরান একসঙ্গে মিশিয়ে নিন। ফুলকপি ও পনির লবণ জলে ভাপিয়ে হালকা ভেজে নিন।

কাজুবাদাম, কিশমিশ, গাজর, বিন, মটরশুঁটি হালকা ভেজে নিন। এবার প্যানে সাদা তেল ও ঘি গরম করুন।

এর পর তেজপাতা ও গোটা গরম মসলা ফোড়ন দিন। এর পর চাল দিয়ে দিন। নেড়েচেড়ে ২ কাপ জল দিন।

ফুটলে দুধের মিশ্রণ ও লবণ দিন, পানি শুকিয়ে এলে সব একে একে দিয়ে দিন। হালকা করে নেড়ে নিন, দেখবেন যাতে চাল ভেঙে না যায়।
এবার নামিয়ে উপর থেকে সামান্য জাফরান ছড়িয়ে পরিবেশন করুন কাশ্মীরি পোলাও।

তথ্যসূত্র: জিনিউজ

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com