বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইদলিব নিয়ে রাশিয়া-তুরস্ক সম্পর্কে ফাটল, পালাচ্ছেন বেসামরিক নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : সিরিয়ার সরকার বাহিনী ও তার জোটের হামলার মুখে ইদলিবের বিরোধপূর্ণ অঞ্চল ছেড়ে পালিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। গত চার দিনে ৯০ হাজারের বেশি মানুষ উত্তর-পশ্চিম ইদলিব ছেড়ে পালিয়ে গেছে। এ খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক।

প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল আসাদ বাহিনী, রাশিয়া ও ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর হামলার মুখে আলেপ্পো ও ইদলিব থেকে হাজার হাজার মানুষ গৃহছাড়া হয়ে পড়েছে।

সিরিয়ার একটি গোষ্ঠী জানায়, তুরস্ক ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলার কারণে বাস্তুচ্যুত বেসামরিক মানুষ তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে চলে গেছে।

এতে বলা হয়েছে, হামলার কারণে বাড়ি ছেড়ে আসা বেসামরিক মানুষজন হয় তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে পালিয়ে আসছে অথবা তুরস্কের সন্ত্রাসবিরোধী অভিযানের মাধ্যমে সন্ত্রাসীমুক্ত অঞ্চলগুলোতে আশ্রয় নিচ্ছে।

২০১৯ সালের জানুয়ারি থেকে সিরিয়ার ইদলিব ও আলেপ্পো থেকে প্রায় ১১ মানুষ গৃহহীন হয়েছে।

২০১৮ সালের সেপ্টেম্বরের তুরস্ক ও রাশিয়ার সঙ্গে ইদলিব নিয়ে চুক্তি হয়। সেখানকার অঞ্চলগুলো কম ঝুঁকিপূর্ণ রাখতে হামলা নিষিদ্ধ করা হয়েছিল।

প্রতিনিয়িত যুদ্ধবিরতি লঙ্ঘন করে বিরোধপূর্ণ অঞ্চলে হামলা চালিয়ে ১৩শ’ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে আসাদ সরকার ও রাশিয়ান বাহিনী।

তুরস্ক নতুন করে চলতি বছরের ১০ জানুয়ারি ঘোষণা দিয়েছিল যে, ১২ জানুয়ারি মধ্যরাত থেকে যুদ্ধবিরতি শুরু হবে। যদিও সিরিয়ার বাহিনী ও ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী তাদের হামলা চালিয়ে যাচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com