বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেশ ডিজিটাল হওয়ায় দুর্নীতি সঙ্গে সঙ্গে ধরা পড়ছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলেই ডিজিটাল বাংলাদেশ গড়তে পেরেছেন। অন্য কারও পক্ষে এটি করা সম্ভব হত না।

তিনি শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, এখন আমরা অনেক কাজ করছি, কিন্তু সেটাই যথেষ্ট নয়। কাজগুলো খুব মানসম্পন্ন হতে হবে।

সুশিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়ে দীপু মনি বলেন, এখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শতভাগ শিক্ষার্থী নিয়ে আসলেই চলবে না, শিক্ষাটা হতে হবে মানসম্পন্ন।

যেন আমার শিক্ষার্থী বিশ্বমানের শিক্ষা পেয়ে বিশ্বনাগরিক হতে পারে। যে কোনো জায়গার শিক্ষার্থীর সঙ্গে শুধু তাল মিলিয়ে চলা নয়, উন্নত প্রযুক্তিটাও যেন সে আয়ত্ত করতে পারে।

তিনি বলেন, আমার দেশে যেটুকু দুর্নীতি হয়, তাতো অন্য অধিকাংশ উন্নত দেশের দুর্নীতির তুলনায় অনেক কম। অবশ্য আমরা আর ততো গরীব নেই। আমরা যথেষ্ট ভালো জায়গায় আছি। কোনো রকমের দুর্নীতিই এখন আর হওয়া উচিত নয়। যতোটা সম্ভব আমরা তা কমিয়ে আনার চেষ্টা করছি। অনেক জায়গায় কমছে।

বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ হওয়ায় স্বচ্ছতার একটা জায়গায়তো তৈরি হয়েছেই। এখন যে অনেক রকমের দুর্নীতির খবর পাওয়া যায়- এ বিষয়গুলো সব সময়ই ছিল। কিন্তু এগুলোর কোনো খবর হত না। তার কারণ এগুলো বের করাই যেত না। এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে। তাই তথ্য সব বেরিয়ে যায়, কিছুই আর থাকে না। সেজন্য এখন দুর্নীতিগুলো সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায়।

সেজন্য এই যে ডিজিটাল বাংলাদেশ বানানো-এই স্বচ্ছতা- কে এই স্বচ্ছতা আনতে পারে? শেখ হাসিনার সৎ সাহস আছে বলেই তার পক্ষে এই ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরী এবং পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, শিশু গবেষক প্রফেসর সমির কে সাহা, জয়নাল আবেদীন সিআইপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।

টেলিকনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক ও বিশেষ অতিথি মাইনুল হোসেন নিখিল বক্তব্য রাখেন। পরে কন্ঠশিল্পী এসডি রুবেল একক সংগীত পরিবেশন করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com