শনিবার, ০৪ Jul ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান নিয়ে কোডার্সট্রাস্টের গোলটেবিল

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : বর্তমান সময়ে নারীদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরির বিষয়বস্তু নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো এক গোলটেবিল আলোচনা। কোডার্সট্রাস্ট বাংলাদেশের আয়োজনে ওমেন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট শীর্ষক ওইগোল টেবিল আলোচনায় অনলাইনে কিভাবে নারীরা উপার্জন করে দেশের অর্থনৈতিক সমবৃদ্ধিতে অবদান রাখতে পারবে এবং ৪র্থ শিল্প বিপ্লবে তাদের ভূমিকা কি হতে যাচ্ছে তা উঠে আসে।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশে নারীদের কর্মসংস্থানের বিভিন্ন প্রেক্ষাপট, প্রতিবন্ধকতা এবং তাদের ভবিষৎ কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কোডার্সট্রাস্ট কিভাবে কাজ করে যাচ্ছে সেই বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

কোডার্সট্রাস্ট-এর সহ প্রতিষ্ঠাতা আজিজ আহমদ সম্প্রতি তার ভেটিকান সিটি, ইউরোপিয়ান ইউনিয়ন ও সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের এসডিজি সম্পর্কিত সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরেন।

এসময় গ্লোবাল ফিউচার অব ওয়ার্ক এর ফ্রেমওয়ার্ক বিষয়ে পরামর্শ প্রদান করেন তিনি। ভবিষ্যত কর্ম দক্ষতাকে বৃদ্ধি করার জন্য তার প্রতিষ্ঠান কিভাবে কাজ করে যাচ্ছে সে বিষয় গুলো তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, নারীদের দক্ষ করার লক্ষ্যে ইতিমধ্যেই কোডার্সট্রাস্ট বাংলাদেশ এক হাজার নারীকে বিনামূল্যে প্রশিক্ষন দিয়ে আসছে। যার মধ্যে অনেকেই বর্তমানে অনলাইন মার্কেট প্লেসে উপার্জন করে দেশের অর্থনীতিতে উল্ল্যেখ যোগ্য ভূমিকা পালন করছেন।

এ সময় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম, ব্র্যাকের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, সাবেক সাংসদ ইয়াহিয়া চৌধুরী, সাবেক সাংসদ সেলিনা জাহান, প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব মোঃ আব্দুল করিম, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথোরিটির নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিক, আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মুজিবুল হক, কোডার্সট্রাস্ট বাংলাদেশ এর জৈষ্ঠ পরামর্শক ব্রিগিডিয়ার জেনারেল আব্দুল হালিম, বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর, কোডার্সট্রাস্ট বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানী প্রমুখ।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম জাতীয় উৎপাদনের প্রবৃদ্ধির হার বৃদ্ধি করার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে দক্ষ জনবল সৃষ্টি করার জন্য জোর দেন।

ব্র্যাকের চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান, তিনি শ্রমবাজারে পারিশ্রমিক কমে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন, পাশাপাশি নারীদেরকে বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে তাদের কর্ম সংস্থান বৃদ্ধি করার জন্য আশা প্রকাশ করেন।

আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মুজিবুল হক বর্তমান সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের উল্ল্যেখযোগ্য ভুমিকা সমূহ তুলে ধরেন।

সভায় আমন্ত্রিত আলোচকরা প্রত্যেকেই নারীদের কর্ম দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতায়নের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন এবং এক সাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন।

গোল টেবিলে মতামত দেন কাজী আইটির কান্ট্রি ডিরেক্টর জারা মাহবুব, ফেয়ার ইলেকশন মনিটরিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট মুনিরা খান, উইমেন এন্টারপ্রিনিউয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নিলুফার আহমেদ করিম, আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক এডভোকেট সালমা আলী, উইমেন এন্টারপ্রিনিউয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রুকসানা আনোয়ার, নিউজ ব্রডকাস্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুমতাহিনা রিতু, নিউজ ২৪-এর কারেন্ট এফেয়ার্স প্রধান সামিয়া রহমান, পাওয়ার অব শী-এর প্রজেক্ট প্রধান সাবিনা সাবি, ডিবিসি নিউজের সিনিয়র সাংবাদিক ইশরাত জাহান উর্মি, যমুনা টিভির এসাইনমেন্ট এডিটর রোকসানা আনজুমম নিকোল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com