শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আটদিনের ব্যবধানে রাঙামাটি শহর থেকে আরো এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ সদস্যরা।

শনিবার বিকেলে শহরের ট্রাক টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ীর নাম সাইকাপা পাংখোয়া। সে রাঙামাটির বরকল উপজেলার হরিণার লাইজোগ্রাম এলাকার বাসিন্দা সাপলালা পাংখোয়ার ছেলে।

এর আগে ৩১শে জানুয়ারী মধ্যরাতে রাঙামাটি শহরের ভেদভেদী থেকে বিপুল পরিমান গোলাবারুদ ও সরঞ্জামসহ দুই অস্ত্র ব্যবসায়িকে গ্রেফতার করেছিলো র‌্যাব-৭।

অভিযানের নেতৃত্বদানকারি র‌্যাব-৭ এর এএসপি কাজী মোঃ তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের কাছে গোলাবারুদ বিক্রি করে টাকা নিয়ে রাঙামাটি হয়ে চট্টগ্রাম যাওয়ার প্রাক্কালে শহরের ট্রাক টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তার কাছ থেকে এক লাখ ৩৯ হাজার টাকাসহ দুইটি মোবাইল ও ছয়টি সীম উদ্ধার করে র‌্যাবের সদস্যরা। পরে তাকে শনিবার সন্ধ্যায় কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com