শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

বনানী টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর বনানী টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে এনেছে।

তেজগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মোক্তার হোসাইন জানান, টিঅ্যান্ডটি কলোনি বস্তির আগুন ভোর ৫টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এর আগে শনিবার ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি কলোনি বস্তিতে আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com