শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম। শনিবার রাতে তিনি বস্তি এলাকায় যান এবং সেখানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় তিনি বস্তিবাসীদের উদ্দেশে বলেন, বস্তিবাসীদের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে। কেন বার বার বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তা খতিয়ে দেখার আহ্বান জানান মেয়র আতিক।

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আবারো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়ালকে ১ লাখ ১৭ হাজার ৫০ ভোটে পরাজিত করেছেন। আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট। তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com