শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

আগুনে দগ্ধ প্রসূতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ এক প্রসূতি রোববার চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর রামেক হাসপাতালে আগুনে দগ্ধ ১৩ জন নারী-পুরুষ মারা গেলেন।

নিহত ও নারীর নাম নমিতা রানী দাস। তিনি রংপুর মহানগরীর চব্বিশ হাজারীর দীপক কুমার রায়ের স্ত্রী।

রামেক হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি সকালে ওই প্রসূতি আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি একটি সন্তানের জন্ম দেন। একদিন পর সেই সন্তানটিও মারা যায়। আগুনে দগ্ধ নমিতা রানী রায়ের শরীরের ৪০ ভাগ অংশ পুড়ে গিয়েছিল। ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com