শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : লালমনিরহাটের মো. সিদ্দিক হোসেন হারিয়ে যাওয়ার ১০ বছর পর নিজের পরিবার খুঁজে পেয়েছেন। তিনি জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের মৃত নইমুদ্দিনের সন্তান।
রংপুর মহানগরের হারাগাছ থানার বাসিন্দা জাহিদুল ইসলাম একটি দোকানের সামনে অসুস্থ অবস্থায় সিদ্দিককে দেখতে পান। এরপর তিনি তাকে নিজের বাড়ি নিয়ে যান এবং হারাগাছ থানায় ২ ফেব্রুয়ারি সাধারণ ডায়েরি করেন।
জাহিদুলের বাড়িতে থাকাকালীন একপর্যায়ে সিদ্দিক হোসেন হঠাৎ করে নিজের নাম এবং গ্রামের উচ্চারণ করেন। জাহিদুল হারাগাছ থানায় বিষয়টি জানান। হারাগাছ থানা আদিতমারী থানাকে তথ্যানুসন্ধানের জন্য জানালে, আদিতমারী থানা পুলিশ জানতে পারে বৃদ্ধ সিদ্দিক হোসেন দীর্ঘ ১০ বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে নিরুদ্দেশ হন।
সিদ্দিকের স্ত্রী হারাগাছ থানায় স্বামীকে চিনতে পারেন।
পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার কাজী মুত্তাকী এবং সহকারী পুলিশ কমিশনার (মাহীগঞ্জ জোন) ফারুক আহমেদ বৃদ্ধ সিদ্দিক হোসেনকে পরিবারের কাছে তুলে দেন।
সহকারী পুলিশ কমিশনার (মাহীগঞ্জ জোন) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নগরকন্ঠ.কম/এআর