শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

ঘাটাইলে ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের ঘাটাইলে আকলিমা আক্তার (১৩) নামে ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শালিয়াবহ নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির নাম রফিজ উদ্দিন ওরফে অপু (৪৫)। সে ওই একই গ্রামের বাসিন্দা।

ধর্ষণের শিকার শিশুটির পিতা বাদী হয়ে সোমবার (১০ জানুয়ারি) ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন। শিশুটির বাড়ি ওই একই গ্রামে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

মামলা সূত্রে জানা গেছে, শিশুটি গত (৯ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশে কদ্দুছ মণ্ডলের আকাশমনি কাঠ বাগানে ঝরেপড়া শুকনো পাতা কুড়াতে যায়। এরপর দুপুর ১২টার দিকে একই গ্রামের অপু শিশুটিকে একা পেয়ে মুখ গামছা দিয়ে বেঁধে আকাশমনি বাগানে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি প্রথমে তার মাকে বলে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়। শিশুটির বাবা অপুকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ধর্ষণের শিকার শিশুটির বাবা থানায় ধর্ষণের মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com