শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়ায় কারা হেফাজতে থাকা অবস্থায় মাদক মামলার আসামি এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে। তার নাম আসাদুল ইসলাম (২৯)। সে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
কারা সূত্র জানায়, গত বছরের ১৩ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়ের করা মাদক ও চাঁদাবাজি মামলায় আসামি হিসেবে সে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আসে। সোমবার দুপুরে আসাদুল ইসলাম আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেল সুপার ইকবাল হোসেন জানিয়েছেন, ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
নগরকন্ঠ.কম/এআর