শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ধামরাইয়ে মেয়ের বাড়িতে শীতের পিঠা খাওয়া হল না জহুরার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার ধামরাইয়ে আদরের মেয়ের বাড়িতে পিঠা খেতে যাওয়া হল না পঞ্চাশোর্ধ্ব জহুরা বেগমের।

সোমবার বেলা ১১টার দিকে ঢাকা-ধামরাই-মির্জাপুর আঞ্চলিক সড়কের মহিষাশী বাজার এলাকায় দ্রুতগতির বাসের চাপায় তিনি প্রাণ হারান। তার সঙ্গে ইজিবাইকে থাকা আরও ৫ যাত্রী আহত হন।

নিহত জহুরা সানোড়া ইউনিয়ন সদরের মো. ইদ্রিস আলীর স্ত্রী।

পুলিশ জানায়, মেয়ে ঝুমুর আক্তারের বাড়িতে শীতের পিঠা খাওয়ার দাওয়াতে জহুরা বেগম ইজিবাইকযোগে কালামপুর এলাকার পথহারা গ্রামে যাচ্ছিলেন। ইজিবাইকটি মহিষাশী বাজারে পৌঁছলে পেছন থেকে আসা দ্রুতগতির একটি বাস ওই ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জহুরা মারা যান।

এ ঘটনায় আহত ওই ইজিবাইকের ৫ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন বলে জানা গেছে।

কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আবু সাইদ জানান, পুলিশ ওই ঘাতক বাস ও এর চালক কাইয়ূমকে আটক করেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com