শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

কর্ণফুলী নদীর মাঝিদের বৈঠা বর্জন ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ‘বৈঠা যার, ঘাট তার’- সরকার প্রবর্তিত এই আইন অমান্য করে কর্ণফুলী নদীর ৩ হাজার সাম্পান মাঝিকে কর্মহীন করার প্রতিবাদে মানববন্ধন ও বৈঠা বর্জন করেছে ১০টি সাম্পান মাঝি কল্যাণ সমিতির সদস্যরা।

সোমবার সকাল ১১টা থেকে ২ ঘণ্টা কর্ণফুলীর অভয়মিত্র ঘাট থেকে পতেঙ্গা ১৫ নম্বর পর্যন্ত সকল ঘাটে যাত্রী পারাপার বন্ধ করে মাঝিরা কর্মসূচি পালন করে।

কর্মসূচি চলাকালে নগরীর সদরঘাটে আয়োজিত সমাবেশে বক্তব্যে চট্টগ্রামের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ বলেন, মাঝিদের ঘাট বংশানুক্রমে ইজারা দেয়ার বিষয়ে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা থাকা সত্ত্বেও সরকারবিরোধী চক্র কর্ণফুলী থেকে সাম্পান মাঝিদের বিতাড়িত করার চেষ্টা করছে।

মাঝিদের ঘাট তাদের ইজারা না দিলে আরো বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলে সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা।

কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আমির আহমদ আমু, চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান মাঝি সমিতির সভাপতি জাফর আহমদ, সহ-সভাপতি জিন্নাত আলী প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com