শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খুলনায় ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে পুলিশ শমসের আলী (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে নগরীর স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শমসের আলী রাজবাড়ীর পাংশা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, গত সোমবার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে দেওয়া একটি পোস্ট শেয়ার করেন নগরীর স্টেশন রোডের একটি রংয়ের দোকানের ম্যানেজার শমসের আলী। এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় শমসের আলীর বিরুদ্ধে খুলনা থানায় মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com