শনিবার, ০৪ Jul ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

রাজা মেটাল ইন্ডাস্ট্রি ও ডিভাইন আইটির প্রিজম ইআরপি চুক্তি স্বাক্ষর

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : সদ্য সমাপ্ত হলো দেশের সর্ববৃহৎ টেকনোলজি এক্সপো বেসিস সফটএক্সপো। এই আসরের অন্যতম আকর্ষণ ছিল বিটুবি ম্যাচমেকিং, যেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বেসিস কমিটির তত্ত্বাবধানে সঠিক ও মানসম্পন্ন আইটি কোম্পানির প্রোডাক্ট দেখে নিতে পারে।

৩০টির অধিক ব্যবসা প্রতিষ্ঠান প্রায় ১০টি সফটওয়্যার প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে। বিটুবি সেশনটি তত্ত্বাবধান করেন বেসিস মেম্বার কোম্পানি ডাটাবিজ সফটওয়্যার লিমিটেডের কর্ণধার রাশেদ কামাল।

ব্যবসায়ীদের স্থানীয় সফটওয়্যার পণ্যে উদ্বুদ্ধ করার জন্য বেসিস মেম্বারদের মাধ্যমে ২০% ছাড় ও ডিজিটাল রেডিনেস পুরস্কারের ব্যবস্থা করে।

এরই ফলশ্রুতিতে দেশের সব চাইতে জনপ্রিয় সফটওয়্যার প্রিজম ইআরপি বাছাই করে দীর্ঘ বছরের ব্যবসায়িক প্রতিষ্ঠান রাজা মেটাল ইন্ডাট্রিজ।

রাজা মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম রাজা ও ডিভাইন আইটি লিমিটেডের সিইও ইকবাল রাসেল স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তিটি বেসিস সদস্যদের উপস্থিতিতে সম্পাদিত হয় সফটএক্সপোর ডিভাইন আইটি লিমিটেড মেলা প্রাঙ্গণে। প্রিজম ইআরপি সম্পর্কে বিস্তারিত জানতে https://www.prismerp.net এই ঠিকানা ব্যবহার করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com