শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

ঝিনাইদহে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির আদেশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামী দিদার লস্করকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক সিএমএ আলিম আল রাজী এ রায় দেন।

দণ্ডিত দিদার লস্কার শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামের মৃত মকলেছুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর দিদার লস্কর যৌতুকের জন্য তার স্ত্রী শিলা খাতুনকে শ্বাসরোধে হত্যা করে। পরদিন নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে ৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে আসামি দিদার লস্করের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বিচার শেষে দিদার লস্কর দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁসির আদেশ প্রদান করেন। রায়দানকালে দিদার লস্কর পলাতক ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com