শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

ইসলামপুরে এসি বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর ইসলামপুরে এসি বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। এর মধ্যে আশিকুর রহমান আশিক (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের শরীরের ৪০ শতাংশ পোড়া ছিল।

আশিকের বাবা মো. সেলিম। কেরানীগঞ্জের হেমায়েতপুরের আলীপুরে তাদের বাড়ি।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। অপর দুই শ্রমিক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

এর আগে সোমবার বিকেল ৫টার দিকে ইসলামপুর লায়ন টাওয়ার ১২ তলার ছাদে এসি মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে আলামিন (২০) আশিক (২১) ও আরিফ (২০) দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com