শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

প্রেমিকার মৃত্যুর শোকে কবরের পাশে গিয়ে প্রেমিকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জের মুকসুদপুরে প্রেমিকার মৃত্যুর শোকে ১৩ দিন পর প্রেমিক সোহাগ মলিক (১৮) প্রেমিকার কবরের নিকট গিয়ে বিষপান করে আত্মহত্যা করেছে। উপজেলার কলিগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের পরান মলিকের ছেলে। পুলিশ বুধবার বেলা ১১টার সময় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছে ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কলিগ্রাম গ্রামের পরান মলিকের ছেলে সোহাগ মলিক পার্শ্ববর্তী খ্রিস্টান ধর্মাবলম্বী শান্ত শিকদারের মেয়ে মরিয়ম শিকদারের (১৫) সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু এ প্রেমে বাধসাধে পরিবারের লোকজন। এ ঘটনার জের ধরে গত ৩১ জানুয়ারি প্রেমিকা মরিয়ম বিষপানে আত্মহত্যা করে। পরে প্রেমিকার মৃত্যুর শোকে (১০ জানুয়ারি) সোমবার রাতে প্রেমিক সোহাগ প্রেমিকা মরিয়মের কবরের নিকট গিয়ে সবার অজান্তে বিষপান করে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ঢাকা নেওয়ার পথে সোহাগের মৃত্যু হয়।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ জানা যাবে ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com