শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

গাংনীতে আল্লাহর দলের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মেহেরপুরের গাংনী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের সদস্য রাসেল আহমেদকে (২৮) আটক করেছে র‌্যাব সদস্যরা। বৃহস্পতিবার ভোরে র‌্যাব-৬ (সিপিসি) ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেলকে উপজেলার নিজ গ্রাম গাঁড়াডোব থেকে তাকে আটক করে।

আটককৃত রাসেল ওই গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব সূত্র জানায়, আটককৃত রাসেল আহমেদের নামে জঙ্গি কর্মকাণ্ডের অভিযোগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নং-৫৯। পরে তাকে চুয়াডাঙ্গা আদালতে হাজির করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com